আইয়ুব চৌধুরী | ০১:০৭ এএম, ২০২২-১০-১৩
মোঃআইয়ুব চৌধুরী
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়ুয়া ৫ থেকে ১১ বছর বয়সী প্রায় ৪ হাজার পাঁচশত শিক্ষার্থীকে কোভিড টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সাথে সমন্বয় করে মঙ্গলবার সকাল সাড়ে নয় টা থেকে রাজস্থলী ও বাঙালহালিয়াতে তে এই টিকা কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা ।
তিনি জানিয়েছেন,মঙ্গলবার প্রথমদিনে রাজস্থলীতে ৫২০ জন শিশুকে কোভিড টিকা প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো রাজস্থলীতে ৪ হাজার পাঁচশত টিকা দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ।
প্রথমদিন মঙ্গলবার (১১অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে রাজস্থলী বাজার মডেল প্রাথমিক বিদ্যালয় ও বাঙালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এ উপজেলার দূর্গম এলাকার কথা বিবেচনায় নিয়ে নির্দিষ্ট সময়ের পরেও এই টিকা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।
এর আগে সুরক্ষা ওয়েবপোর্টাল বা অ্যাপের মাধ্যমে এই বয়সসীমার শিশুদের রেজিস্ট্রেশন করা হয়। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করে কভিড-১৯ টিকা কার্ড প্রদর্শন পূর্বক এই টিকা দেওয়া হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited